২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারের প্রথম দিনে জনগণের সুস্থতা ও মঙ্গল কামনায় জামায়াত প্রার্থীর গণসংযোগ শুরু

রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনেই জনগণের সুস্থতা, নিরাপত্তা ও সার্বিক মঙ্গল কামনা করে গণসংযোগ শুরু করেছেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। একটি শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও নৈতিক রাজনীতির অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত নির্বাচনী প্রচারণা কার্যালয়ের সামনে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে দেশের জনগণ, রাষ্ট্রের স্থিতিশীলতা ও একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন নওহাটা পৌরসভা জামায়াতে

ইসলামীর আমির সুজা উদ্দিন আহমেদ। দোয়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত শেষে অধ্যাপক আবুল কালাম আজাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। নওহাটা কলেজ মোড় থেকে শুরু হয়ে নওহাটা বাজার, থানার মোড়, ব্রিজঘাটসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি দাড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে তাঁর নির্বাচনী বার্তা পৌঁছে দেন। এ সময় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ   সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায় হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণই প্রকৃত অর্থে নায়ক হিসেবে ভূমিকা পালন করবে। তিনি বলেন, “আমরা জনগণের সুস্থতা ও মঙ্গল কামনা করে নির্বাচনী প্রচার শুরু করেছি। কারণ একটি সুস্থ জাতিই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। সেই শহীদদের স্মরণ করেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাদের আদর্শ ও আত্মত্যাগ থেকেই একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল। ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শকে সামনে রেখে দলটি দীর্ঘদিন ধরে সমাজে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আল্লাহভীতি, সততা ও নৈতিকতার মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলাই জামায়াতের মূল দর্শন।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবি’র অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় মহিষ জব্দ

তিনি বলেন, জামায়াত বিশ্বাস করে নেতৃত্ব একটি আমানত, যা শুধুমাত্র যোগ্য, সৎ ও নৈতিক চরিত্রসম্পন্ন ব্যক্তির হাতেই ন্যস্ত হওয়া উচিত। অর্থনৈতিক স্বচ্ছতা, সামাজিক ন্যায়বিচার ও মানবতার সেবার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী রাজনীতি করে যাচ্ছে। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, ন্যায়পরায়ণ ও মূল্যবোধনির্ভর রাষ্ট্রে পরিণত করাই তাদের মূল উদ্দেশ্য।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা হবে না এবং নিয়ম বহির্ভূত কোনো কর্মকাণ্ডে দলটি জড়াবে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে। এই সময়ের মধ্যে রাজশাহী-৩ আসনের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান দলীয় নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৩

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৪

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৫

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৮

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১২

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৩

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

১৬

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

১৭

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

১৮

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১৯

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST