১৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়ে পরাজিত প্রার্থী জামায়াতে ইসলামী প্রার্থী মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনে বিজয়ী হয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী প্রার্থী মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় সকলে মিলেমিশে নওগাঁ-১ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাপাহার উপজেলার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হঠাৎ এই আগমনে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশলের প্রতিবাদে মানববন্ধন

অভিব্যক্তি প্রকাশ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাহবুবুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। আজকে দেখা করতে এসে খুব ভালো লেগেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। সামনের দিনে আমরা সবাই মিলে কাজ করব। তাই সকলের সহযোগিতা আশা করছি। সবাই মিলে এই আসনের তিন উপজেলায় শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও মানবিক পরিবেশ তৈরি করতে চাই। জনগণের খেদমত করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই।’

মাহবুবুল আলম বলেন, ‘জয়-পরাজয় রাজনীতিরই অংশ। কিন্তু সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাই হোক আমাদের পথচলার মূল শক্তি। রাজনীতি হোক প্রতিহিংসার নয়, হোক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে সমৃদ্ধ।’ এসময় দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শপথ নিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ

প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST