১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এক ব্যক্তির কাছ থেকে জোর করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) নিয়ামতপুর সদরে এ ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগীর মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ও সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম রফিকুল ইসলাম। বাড়ি উপজেলার ধর্মপুর গ্রামে। আর অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের আইনাল হকের ছেলে সানোয়ার হোসেন। তবে সানোয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) সকালে জমি ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে যান। বেলা আনুমানিক ১২টার দিকে একই গ্রামের বাসিন্দা সানোয়ার ও তার লোকজন রফিকুল ইসলামকে রেজিস্ট্রি অফিস থেকে অন্যত্র নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে নিয়ামতপুর থানা পুলিশ সাব-রেজিস্ট্রি অফিসে এসে খোঁজাখুঁজি শুরু করে।

আরও পড়ুনঃ   টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে

লিখিত অভিযোগ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তরা রফিকুল ইসলামকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নিয়ামতপুর থানা এলাকায় রেখে চলে যায়।

রফিকুল ইসলামের মেয়ে মোসা. কেথি বলেন, ‘খবর পেয়ে বেলা প্রায় তিনটার দিকে গিয়ে আমি আমার পরিবারের লোকজন বাবাকে থানা সংলগ্ন এলাকায় অসুস্থ অবস্থায় দেখতে পাই। পুলিশের পরামর্শে বাবাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’

আরও পড়ুনঃ   নাটোরে ব্যবসায়ীর বাড়িঘর লুটপাটের অভিযোগ

তিনি তাঁর আমার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সানোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা (অভিযোগ) অস্বীকার করেন। তিনি দাবি করেন, রফিকুল ইসলামের কাছে তাঁর ৩ লাখ ৭৬ হাজার টাকা পাওনা রয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST