১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাতুল সম্রাট (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট পাবনা জেলার আটঘরিয়া থানার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। আহত মেহেদী হাসান হৃদয় (২৫) কুমিল্লার নাঙ্গলকোট থানার কদমতলী গ্রামের মফিজুর রহমান ছেলে।

মেহেদী হাসান হৃদয় বলেন, ‘সাজ্জাতুল সম্রাট আমার বন্ধু। ঢাকার মিরপুর ১ এ আমরা ব্যবসা করি। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ ২১-২০১১) মালিক সম্রাট। সকালে আমি নিজে প্রাইভেট কার চালিয়ে সম্রাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। বেলা ১টার দিকে একটি হোটেলে খাওয়া-দাওয়া করে সম্রাট গাড়ি চালাচ্ছিল।’

আরও পড়ুনঃ   মান্দায় এক ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

‘রয়না পেট্রলপাম্প এলাকায় পৌঁছালে একটি ছাগল প্রাইভেট কারের সামনে চলে আসে। ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার রাস্তার গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করে।’

আরও পড়ুনঃ   থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা, নিহত ১

প্রত্যক্ষদর্শী মতিউর রহমান বলেন, ‘আমি একটি পিকআপ গাড়ির চালক। প্রাইভেট কারটি অতিরিক্ত গতিতে চলছিল। আমার সামনেই চারবার উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আমি তাঁদের উদ্ধার করে আমার গাড়িতে করেই হাসপাতালে ভর্তি করাই।’

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি প্রাইভেট কারের চালক ও মালিক। গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST