১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সারাদেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা ও বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। এই মানববন্ধনে ৪ বছরের ছোট্ট শিশু শারমিন আক্তার অংশগ্রহণ করে আবেগঘন কণ্ঠে বলেন, “আমি শিশু নির্যাতন চাই না, আমি শিশু নির্যাতন চাই না, আমার কি অপরাধ?” তার এই আর্তনাদ উপস্থিত সকলের হৃদয়ে নাড়া দেয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আফরোজা আহমেদ, সাধারণ সম্পাদক ড. মোবাররা সিদ্দিকা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এডভোকেট দিল সেতারা চুনি, আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সাবেক কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলফিকার আলী হায়দার ও ছাত্রী প্রভা রায় এবং পরিবর্তনের প্রতিনিধি সোমা হাসানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এই অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তারা দাবি করেন, দ্রুত আইন প্রণয়ন করে ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার সম্পন্ন করে অপরাধীদের ফাঁসি কার্যকর করতে হবে। সভাপতি কল্পনা রায় তার বক্তব্যে বলেন, “সারাদেশে নারী, শিশু ও প্রতিবন্ধী নারীদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে। ঘরে-বাইরে নারীরা নিরাপদ নয়, কারণ অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। এই পরিস্থিতির অবসান ঘটাতে সবাইকে সোচ্চার হতে হবে।” উপস্থিত সকলেই একাত্মতা ঘোষণা করেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

২

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৩

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৪

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

৫

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৬

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৮

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৯

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১০

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১২

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৩

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৪

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১৫

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৭

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৮

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৯

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST