১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নানির সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে গেল নাতি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নাতি সাব্বির হোসেন (১১) নিহত হয়েছে। সে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে সাব্বির তার নানির সঙ্গে শ্রীকোলা বিলের সূর্য নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পা পিছলে গিয়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুনঃ   মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করে। অবশেষে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাব্বিরের নিথর দেহ ভেসে ওঠে। ঈদ উদযাপন উপলক্ষে পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ি উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা এলাকায় বেড়াতে গিয়েছিলেন আব্দুল মমিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুটির চাচা সাদ্দাম হোসেন বলেন, ঈদের পরদিন বেড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   কারিগরি ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, গোসলে নেমে শিশুটি ডুবে যায়। পরে লাশ ভেসে ওঠে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST