১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে জুলাই শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ

নাটোর প্রতিনিধি : নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ এর নির্মাণ কাজ শেষ হয়েছে।

জেলার পাঁচ শহীদের প্রাণ হারানোর স্থানটিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কারিগরি সহায়তায় স্মৃতিফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জেলা পরিষদ।

জুলাই গণঅভ্যুত্থানে নাটোর জেলার আটজন শহীদ হয়েছেন। এর মধ্যে দুইজন ঢাকাতে এবং একজন গাজীপুরে শহীদ হন। অবশিষ্ট পাঁচজন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরে পিটিআই সড়ক এলাকার বাড়িতে অগ্নিদগ্ধ হন ৫ আগস্ট।

অগ্নিদগ্ধদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃত মেহেদী হাসান রবিন ঢাকার একটি হাসপাতালে শহীদ হন। অগ্নিদগ্ধ অবশিষ্ট চারজনের মরদেহ উদ্ধার হয় ঐ বাড়ি থেকে ৬ আগস্ট। এই চারজন হচ্ছেন শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী।

আরও পড়ুনঃ   রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো স্থানটির কাছেই আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সঙ্গে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ করা হয়েছে।

মূল স্মৃতিফলকগুলো বা স্ট্যাম্প আট ফুট উচ্চতায় অবস্থান করছে। প্রত্যেক স্মৃতিফলকের কালো জমিনে শহীদের সংক্ষিপ্ত পরিচিতি খোদাই করা আছে। উপরে ধাতব গোলাকার লাল বৃত্তে শহীদের নাম এবং জন্ম ও মৃত্যু তারিখ লেখা।

আরও পড়ুনঃ   বিতর্ক সৃষ্টির কাজে হাত দেবে না সরকার, জাতীয় সংগীত পরিবর্তন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, শহীদ মেহেদী হাসান রবিন, শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী স্মরণে পৃথকভাবে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা কারিগরি সহায়তা প্রদান করেছি।

নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, নাটোরের পাঁচ শহীদ স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ বাস্তবায়ন করতে পারা আমাদের জন্য প্রশান্তির। নির্মিত স্ট্রিট মেমোরি স্ট্যাম্প শহীদদের গৌরব গাঁথা জানান দিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

৩

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৪

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

৫

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

৬

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন

৮

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, সরকারের সহযোগিতা চাইলেন এমপি

৯

ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মালিকের

১২

বাঘা উপজেলা শাখায় জামায়াতের নতুন আমীর ইউনূছ ও পৌর শাখায় ইমাজ উদ্দিন নির্বাচিত

১৩

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

১৪

অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য কমিশনার

১৫

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু : জহির উদ্দিন স্বপন

১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST