২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে চালকলের এক মাসের বিদ্যুৎ বিল দেড় কোটি টাকা!

নাটোর প্রতিনিধি: নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের একটি চালকলের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা। বিলের একটি কপি ঢাকা পোস্টের কাছে এসেছে। যা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জের আব্দুর রহিমের ছেলে মো. জালাল উদ্দিন আলোচিত এই চালকলটির মালিক।

জানা গেছে, চালকল হিসেবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করলেও বর্তমানে এখানে ধান-চাল মাড়াই করা হয় না। দেশের বৃহত্তম প্রধান ওষুধি গ্রাম লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার ভেষজ চাষীদের উৎপাদিত ভেষজ পণ্য প্রক্রিয়াজাতকরণ (গুড়া) করার কাজে এই চালকলটি ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ   ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে,ধর্ষক আটক

চালকলের মালিক মো. জালাল উদ্দিন বলেন, গত এক বছরের হিসাব মতে গড়ে প্রতিমাসে এই মিলে বিদ্যুৎ বিল আসে ১৫ হাজার টাকা। বিভিন্ন ব্যস্ততায় আমি বেশকিছু দিন প্রতিষ্ঠানে আসতে পারেননি। সোমবার (৩০ সেপ্টেম্বর) মিলে এসে বিদ্যুৎ বিলের কাগজ দেখে আমার মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়। বিলে গত ২৪ সেপ্টেম্বরের মধ্যে ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা বিল পরিশোধ করতে বলা হয়েছে।

এরপর সঙ্গে সঙ্গে বিলের কাগজ হাতে নাটোর শহরের ফুলবাগানে অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরে যাই।

তিনি বলেন, এ সময় বিলিং সহকারীদের কাছে অভিযোগ জানালে তারা সমস্যার কোনো সমাধান না করে উলটো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।

আরও পড়ুনঃ   কেরানীগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোর পল্লী বিদ্যুতের একাধিক গ্রাহকের অভিযোগ, মাঝে মধ্যেই এমন ভুতুড়ে বিলের কারণে তাদের বিপদে পরতে হয়। এসব বিষয় সমাধান করতে হলে অনেক দৌড়ঝাঁপ করতে হয়। বিষয়গুলো অতি গুরুত্বসহকারে দেখার জন্য আহ্বান জানান তারা।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোহাম্মাদ আবু নাসের বলেন, এটা বড় ধরনের একটি ভুল। বিলটি সংশোধন করে অতিসত্বর গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা এমন ভুল কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST