১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নাচোলে আধিপত্য বিস্তারের প্রস্তুতিতে রাখা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে র‍্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নাচোল থানাধীন ৪ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর বহেরুল ওয়ার্ড এলাকার ইলামিত্র গেইট সংলগ্ন দিঘির উত্তর পাশের পাটালে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে সন্দেহজনক পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   ভুল চিকিৎসার সত্যতা পাওয়ায় হাসপাতালের কার্যক্রম বন্ধ

উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ভেতর থেকে সবুজ কাপড়ে মোড়ানো চারটি বড় লোহার হাসুয়া, চারটি কাঠের বাটযুক্ত ছোট লোহার হাসুয়া, একটি কাঠের বাটযুক্ত খড়গ, একটি কিরিচ, দুটি লোহার চাইনিজ কুড়াল, তিনটি দ্বিমুখী চাইনিজ কুড়াল এবং একটি স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিকসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে সাদা কাগজে মোড়ানো অবস্থায় তিন রাউন্ড তাজা গোলাবারুদও উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীর ​পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: বিক্ষুব্ধ জনতার ট্রাকে অগ্নিসংযোগ

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আলামত হিসেবে জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠাকাল থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST