২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল ৩৫ শিশুর

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়ো’র ইবাদান শহরের একটি স্কুলে আয়োজিত বিনোদন মেলায় পদদলনের শিকার হয়ে মারা গেছে ৩৫ জন শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন।

গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়ো প্রাদেশিক পুলিশ। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইবাদানের বাসোরুন ইসলামি হাই স্কুলে আয়োজন করা হয়েছিল এই বিনোদন মেলা। আয়োজক প্রতিষ্ঠান ছিল উইংস ফাউন্ডেশন নামের একটি সংস্থা এবং স্থানীয় বেতার সংবাদমাধ্যম এগিডিগবো এফএম রেডিও।

আরও পড়ুনঃ   ৩৫ বছর পর ইরাকে নামলো প্রথম ইউরোপীয় বিমান

ওয়ো প্রদেশিক পুলিশের মুখপাত্র এদেওয়ালে ওসিফেসো বার্তাসংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে এবং এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই কোনো না কোনোভাবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে নাইজেরিয়ার সব প্রদেশের যে কোনো অনুষ্ঠানে যেন জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সে আহ্বান জানিয়ে বলেছেন, “আমি চাই, যে কোনো অনুষ্ঠানে জনসমাগমের আগেই যেন জননিরাপত্তার ব্যাপারটি ভালোভাবে যাচাই করা হয়। প্রাদেশিক প্রশাসনিক কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

আরও পড়ুনঃ   আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস

নাইজেরিয়ায় অবশ্য পদদলিত হয়ে মৃত্যু বিরল কোনো ঘটনা নয়। গত মার্চ মাসে দেশটির মধ্যাঞ্চলে নাসারাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল দুই শিক্ষার্থীর, আহত হয়েছিলেন আরও ২৩ জন। পরে ওই মাসেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর বাউচিতে রমজান উপলক্ষ্যে আর্থিক সহায়তা নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৪ জন নারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST