১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭৭

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে হতাহতের ঘটনা।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, নাইজেরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ার পর জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে এবং এতে ঘটনাস্থলে থেকে জ্বালানি সংগ্রহের জন্য ছুটে আসা ৭৭ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ভেতরে থাকা জ্বালানি আশপাশে ছড়িয়ে পড়েছিল। এরপর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। মূলত লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয় এবং এতে ৭৭ জন নিহত হয় এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   ভারতে তিন শিক্ষকের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

বিবিসি বলছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

শনিবারের বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা। নাইজেরিয়া সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা দেখেছে। দুই সপ্তাহ আগে দেশটির তেল সমৃদ্ধ ডেল্টা প্রদেশে দুর্ঘটনার শিকার হওয়ার পর একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত

এছাড়া গত বছরের অক্টোবরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় সেখানে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে কারণে আগুনে পুড়ে অন্তত ১৫৩ জনের প্রাণহানি ঘটে।

বিবিসি বলছে, জ্বালানির ওপর দীর্ঘস্থায়ী ভর্তুকি অপসারণসহ নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর সাহসী অর্থনৈতিক নীতি ঘোষণার পরে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানির দাম বেড়েছে ৪০০ শতাংশেরও বেশি। যদিও সরকার বলেছে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এসব নীতি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST