৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি-২০২৫ এর সফল বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতা আয়োজনের উদ্দ্যোগ গ্রহণ করেছে। দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ১৭ আগস্ট ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা দেশের ৬৮টি তথ্য অফিসকে নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতা আয়োজনের কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে ব্যাপক প্রচার কার্যক্রম চালানোর নির্দেশনা প্রদান করেন।

সে লক্ষ্যে জেলা তথ্য অফিস, রাজশাহী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মহানগরসহ জেলার ৯টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের কাছে প্রতিযোগিতার বার্তা সম্বলিত ব্যাপক সড়ক প্রচার বাস্তবায়ন করেছে। এর পাশাপাশি জেলা তথ্য অফিসের নিয়মিত প্রচার কার্যক্রম- নারী সমাবেশ, উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারনা অব্যাহত রয়েছে।
প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সকল দপ্তরকে তাদের নিজ নিজ অবস্থানে থেকে প্রচার চালানোর আহ্বান জানান। তিনি বলেন, বহুল প্রত্যাশিত ও জননন্দিত এ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভাকে জাতীয় মঞ্চে তুলে আনা সম্ভব হবে।

আরও পড়ুনঃ   কুষ্টিয়ায় নদীতে পুলিশের ওপর হামলা, দুই এএসআই নিখোঁজ

উল্লেখ্য, ক (৬-১১ বছর) ও খ (১১-১৫ বছর) দুইটি শাখায় অভিনয়, নৃত্য ও সঙ্গীত- এ তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আবেদন প্রক্রিয়া ১৫ আগস্ট ২০২৫ থেকে ০৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে অনলাইন/অফলাইনে করা যাবে। অনলাইনে আবেদনের ঠিকানা www.btv.gov.bd

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST