২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পরিচালনা কমিটির সদস্যবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার নগরীর জামেয়া রাবেয়া জান্নাতুলবাকী মাদ্রাসা, কাজলা সাঁকোপাড়া জামে মসজিদ, আহম্মদ নগর জামে মসজিদ, কাজলা সাঁকোপাড়া ঈদগাহ ও আটকোষী হাজী কশিমুদ্দিন ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন কাজলা সাঁকোপাড়া জামে মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ   এশিয়ার প্যারা গেমসে এবার বাংলাদেশের স্বর্ণ

এ সময় উপস্থিত ছিলেন জামেয়া রাবেয়া জান্নাতুলবাকী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কাজলা সাঁকোপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ড. হাসান আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, কাজলা সাঁকোপাড়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ, সিনিয়র সদস্য জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি ইমরান আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর ১৮নং ওয়ার্ডের আহম্মদ নগর জামে মসজিদ ও আটকোষী হাজী কশিমুদ্দিন ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে তাঁরা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

এ সময় নেতৃবৃন্দ প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মসজিদ ও ঈদগাহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে আহম্মদ নগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোসাবের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম এবং আটকোষী হাজী কাশিমুদ্দিন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন ও সহ-কোষাধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST