২৪ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, পবা, এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও কর্ণহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, পবা, এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে ইয়াবা, অ্যালকোহল, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১০টায় দিকে রাজপাড়া থানা পুলিশ আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে মো. নয়ন ইসলাম ওরফে মোত্তাকিম (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পবা থানা পুলিশ একই তারিখ রাত সোয়া ৯টার দিকে নওহাটা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে অভিযান পরিচালনা করে মধ্য পুঠিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. হাসেম আলী (৬০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দোকানঘরে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০৮ বোতল (৩,২৪০ মিলিলিটার) অ্যালকোহল উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি হাসেম আলীকে ১৪ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় পূর্বেও গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২, মাদকদ্রব্য উদ্ধার

এছাড়াও এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভোলাবাড়ি গ্রামের আ. কুদ্দুসের ছেলে সানোয়ার হোসেন (৪৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

কর্ণহার থানা পুলিশ ২২ আগস্ট রাত আনুমানিক সোয়া ১১টার দিকে উত্তর লক্ষিপুর গ্রামে আমবাগানের মধ্যে অভিযান পরিচালনা করে পবা থানার বাগধানী গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৪) এবং কর্ণহার থানার তেতুলিয়া গ্রামের মৃত নকিম উদ্দিনের ছেলে হযরত আলী (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি জাহিদুলের বিরুদ্ধে আরএমপির পবা থানায় ২টি ও রাজশাহী জেলার তানোর থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST