৭ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম (প্রকল্প শিকড়) শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী নগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়নে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরজুড়ে ২.৫ লাখ গাছের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সরকারি বেসরকরি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করছে। আগামী ২ বছরের মধ্যে রাজশাহী মহানগরীর আরো সবুজ হয়ে উঠবে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবো।

আরও পড়ুনঃ   বিস্ফোরণে নিহত ২ : ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডির টিম

রাসিক প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে অনেক দফা বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করতে যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করেছেন।

আরও পড়ুনঃ   বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

এ সময় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST