৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা থানা এলাকায় চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় চোরাই ভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে পবা থানাধীন আলাইবিদিরপুর এলাকা থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভ্যানের মালিক বিষয়টি পবা থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

এরই ধারাবাহিকতায় আজ ৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক বিকেল ৪টার দিকে পবা থানা পুলিশ বিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার ভিকটিম এবং স্থানীয় জনগণের সহায়তায় একই থানার মধুসূদনপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ মুনজিল আলী (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির

পরবর্তীতে গ্রেপ্তারকৃত মুনজিল আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হিসেবে একই থানাধীন আলাইবিদিরপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোঃ রেজাউল করিম (৩৩)-কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মুনজিল আলী এলাকায় সংঘটিত ভ্যান চুরি চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় চুরির মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST