২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে থানা লুটকৃত ১৩ রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে থানা লুটের ঘটনায় খোয়া যাওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি ও পুলিশের পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২২ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে র‍্যাব-৫ এর সিপিএসসি একটি আভিযানিক দল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ   সংসদের স্পিকার পদে আলোচনায় ড. আবদুল মঈন খান

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, ওই এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যাগগুলো তল্লাশি করে থানা থেকে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকের দুই সেট, দুটি জোড়া বুট, দুটি বেল্ট, একটি ক্যাপ এবং ছয়টি র‍্যাংক ব্যাজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী অঞ্চলে ভেকু সিন্ডিকেটের দৌরাত্ম্য, অবৈধ পুকুর খননে জনজীবন ও কৃষি বিপর্যস্ত

র‍্যাব আরও জানায়, থানা থেকে লুটকৃত সকল অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST