১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘দ্রুত সময়ের মধ্যে পরিচয় না পাওয়া শহীদদের তথ্য বের করতে হবে’

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, আন্দোলনের সময় পরিচয় না পাওয়া শহীদদের নাম দ্রুত সময়ের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ফিল্ডওয়ার্ক করে পরিচয় না পাওয়া শহীদদের তথ্য বের করতে হবে। তা না হলে আমাদের এ আন্দোলন, বিপ্লবের ইতিহাস মুছে যেতে সময় লাগবে না।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জেলার শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আন্দোলনে নিহতদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, রাজশাহীতে দুইজন শহীদের পরিবার আছে। তাদের আমি ভাগ্যবান বলতে চাই। এটি শুনতে খারাপ লাগলেও সত্য কথা। অসখ্য মরদেহ এখনো পাওয়া যায়নি। আর কোনোদিন পাওয়া যাবে কিনা তাও অনিশ্চিত। টিএসটিতে আমাদের কাছে কিছু পরিবার আসেন তাদের হারানো সদস্যদের খুঁজে দেওয়ার দাবিতে। তারা প্রতিটি মর্গে মর্গে ঘুরেছেন কিন্তু কোথাও স্বজনের মরদেহ পাননি।

আরও পড়ুনঃ   পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

তিনি বলেন, আন্দোলনের সময় উত্তরার একটি বড় হাসপাতালে ঢুকে জানতে পারি সেখানে ৩২ জন শহীদের মরদেহ এসেছে। কিন্তু হাসপাতালে রেজিস্ট্রি করা আছে ১১ জনের নাম। এখন প্রশ্ন হলো- বাকি ২১ জনের মরদেহ কোথায়? যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিইউপি, এনএসইউ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩২ জন সমন্বয়ক। এছাড়া রাজশাহী জেলার আন্দোলনে আহত ১২০ জন আন্দোলনকারী এবং রাজশাহীতে শহীদ দুইজনের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   চাঁদা আদায়ের ঘটনায় রাবির সাবেক প্রক্টরসহ ছাত্রলীগের ৬১ নেতাকর্মীর নামে মামলা

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহীর ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হানের কবর জিয়ারত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতিনিধি দল। পরে তার পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারা। পরে এদিন দুপুরে নগরীর টিকাপাড়া কবরস্থানে শহীদ সাকিব আঞ্জুমের কবর জিয়ারত করেন তারা। তালাইমারীতে তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST