১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দ্রুত নির্বাচন দেওয়া উচিত: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জাতির মঙ্গলের জন্যই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের প্রযোজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘এ ধরনের সরকার (অন্তর্র্বর্তী সরকার) যত বেশি দিন থাকবে, ততবেশী সমস্যা তৈরি হবে। কারণ, এ সরকারের তো ম্যান্ডেট নেই। তারা নির্বাচিত সরকার নয়, এদের পেছনে শক্তিটা কোথায় ? এ জন্যই এই সরকারকে চিন্তা করতে হবে, যত দ্রুত সম্ভব, প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দিতে হবে।’

বিএনপি মহাসচিব আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিএনপি’র ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ এ সভার আয়োজন করে ।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার আমরা শুধু চাই না, আমরা এটা শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে আপনারা এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি।

আরও পড়ুনঃ   দেশ ও মানুষের স্বার্থে জামায়াত সংস্কার প্রত্যাশী : গোলাম পরওয়ার

যদিও সচিবালয়ে স্বৈরাচারের ও ফ্যাসিবাদের দোসররা বসে আছেন। আপনি তাদের নিয়ে কীভাবে কাজ করবেন ?’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই সংস্কার চাই। তবে, সংস্কারের জন্য এমন সময় যেনো না নেওয়া হয়, যাতে জনগণের মাঝে ভ্রান্ত ধারণা তৈরি হয়। আমরা বলেছি, একজন দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। পার্লামেন্ট হতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট। বিচার বিভাগের সংস্কারের কথা আগেও বলেছি আমরা। তারেক রহমানের কথা দেশবাসী ও তরুণরা গ্রহণও করছেন।’

বাজার পরিস্থিতির কথা তুলে ধরে ফখরুল ইসলাম বলেন, ‘নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, শান্তি পাওয়ার কোনো কারণ নেই। তাও তো মানুষ মেনে নিচ্ছে। কারণ, আপনারা একটা সুন্দর নির্বাচন দেবেন। কাজেই ওটাকে দৃশ্যমান করুন, ব্যবস্থা নিন। বাজারের সিন্ডিকেট ভাঙতে পারেন বা না পারেন, চেষ্টা করুন।’

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শহিদ রংপুরের আবু সাঈদের কথা উলে¬খ করে তিনি বলেন, ‘আবু সাঈদ রংপুরে যেভাবে দাঁড়াল, সেটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এসব বিষয় আপনাদের চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনো কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। মনে রাখতে হবে, তারা তরুণ, তাদের অনেক উদ্দীপনা।’

আরও পড়ুনঃ   রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

মওলানা ভাসানী ব্যতিক্রমী রাজনৈতিক নেতা ছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ভাসানী কিংবদন্তি, তিনি বিরাট বটগাছ। তাঁর উত্থান একদম সাধারণ পরিবার থেকে। তাঁর ভেতরে একটা আগুন আছে। সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের জন্য তিনি কাজ করেছেন। সর্বত্র তার বিচরণ ছিল।

তাঁর আদর্শ আজকের রাজনীতির সঙ্গে মিলিয়ে নিতে হবে। চাপিয়ে দেয়া বৈষম্যের বিরুদ্ধে ছিল তার আন্দোলন।’

ফখরুল ইসলাম বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেষ বর্ষের ছাত্র, তখন পল্টনে মাওলানা ভাসানী ডাক দিয়েছিলেন। সমাবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু হাজার হাজার লোক হয়েছিল। আমরা কী করে তাকে ভুলবো ? তিনি যখন অসুস্থ হয়ে পিজিতে চিকিৎসা নিচ্ছিলেন, সে সময় তিনি জিয়াউর রহমানকে বলেছিলেন তুমি তরুণ; তুমি সৎ; তুমি পারবে।’

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এ আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, হেলেন জেরিন খান, আসাদুল করিম, নাজমুল হক প্রমুখ বক্তৃতা করেন।তথ্যসূত্র : বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST