২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলকে মুশফিক

অনলাইন ডেস্ক : দরকার ছিল ৯ রান। তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুশফিকুর রহিমের জন্য। চেন্নাইয়ে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে করেছিলেন ৮ রান। তাতে স্পর্শ করেছিলেন তামিমের ১৫ হাজার ১৯২ রানের মাইলফলক।

দ্বিতীয় ইনিংসে এক রান করতেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিদিন খেলার রেকর্ডটাও এখন বগুড়ার এই ক্রিকেটারের। যদিও সর্বোচ্চ রানের মাইলফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করা হলো না তার। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মুশফিক। আউট হয়ে গেছেন ১৩ রান করে।

আরও পড়ুনঃ   কানাডায় সাবেক এমপি শিমুলের বাড়ি-গাড়ি, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

এখন পর্যন্ত দেশের হয়ে ৯১ টেস্টে করেছেন ৫ হাজার ৯১৩ রান। ২৭১ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭ হাজার ৭৯২ রান। আর টি-টোয়েন্টি থেকে অবসরের আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান। সবমিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২০৫। দুইয়ে থাকা তামিম ইকবালের রান ১৫ হাজার ১৯২।

আরও পড়ুনঃ   কোহলিদের বিপক্ষে ভিন্ন জার্সিতে রাজস্থান রয়্যালস

বাংলাদেশের হয়ে রানের হিসাবে ১৫ হাজার পার করেছেন কেবল এই দুজনই। তিনে থাকা সাকিব আল হাসানের রান ১৪ হাজার ৬৯৬। ৪র্থ স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ১০ হাজার ৬৯৪। ১০ হাজার রান আর কেউ করতে পারেননি।

চার সিনিয়রের পর এই তালিকায় আছেন লিটন দাস। দেশের হয়ে ২৪৪ ম্যাচ খেলে ফেলা লিটনের রান ৭ হাজার ১৮৩।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST