২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দেবের জন্মদিনের শুভেচ্ছায় রুক্মিণীর বিশেষ আবদার

অনলাইন ডেস্ক : গত বুধবার ছিল টালিউড নায়ক দেবের জন্মদিন। বিশেষ দিনে বক্স অফিসে তার ছবি ‘খাদান’-এর সাফল্য ও জন্মদিনের শুভেচ্ছায় ভেসেছেন দেব। তবে বাকি ছিল বিশেষ মানুষটির শুভেচ্ছাবার্তা।

দেবের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিতে দেবের নিকট বন্ধুরা। বুধবার রাতেই কেক কাটা এবং উদযাপনের ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

বৃহস্পতিবার দেবের জন্মদিনের এক দিন পর সামাজিক মাধ্যমে নায়ককে শুভেচ্ছাবার্তা জানান রুক্মিণী। সেই পার্টিতেই দেবের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন নায়িকা। তাতে প্রিয় মানুষ দেবের কাছে কিছু আবদারও রেখেছেন রুক্মিণী। অর্থাৎ, দেবকে অপ্রতিরোধ্য, অপরাজিত দেখতে চান- দেবের কাছ থেকে এটাই চাওয়া রুক্মিণীর।

আরও পড়ুনঃ   প্রত্যাশার চাপে পূজা!

সেই পোস্টে নায়িকা লিখেছেন, ‘শুধু জন্মদিন নয়, প্রতিটা দিনেই তোমার জন্য শুভেচ্ছা থাকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠো, অপরাজিত থাকো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল, মানুষের জন্য ভালো কাজ করো। তা হলে এই বিশ্ব তোমার পাশেই থাকবে। দেব, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভেচ্ছা।’

আরও পড়ুনঃ   মণ্ডপে দুর্ঘটনার শিকার কাজল

সম্প্রতি দেব-রুক্মিণীর সমীকরণ নিয়ে টালিউডে গুঞ্জন ছড়িয়েছিল। সাক্ষাৎকারে দেব নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেছিলেন। নিন্দকেরা রটিয়েছিলেন, সমাজ মাধ্যমে রুক্মিণী নাকি দেবকে আর অনুসরণ করছেন না! যদিও এই প্রসঙ্গে দু’জনেই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। যা-ই হোক, রুক্মিণীর শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে আসার পর যুগলের অনুরাগীরাও আপ্লুত। একজন লিখেছেন, ‘তোমাদের দু’জনকে একসঙ্গেই দেখতে ভালোবাসি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST