৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

শুক্রবার (৪ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার রহমতখালী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: পিআইডি

স্টাফ রিপোর্টার : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে মাত্র ছয় মাস। ছয় মাসে ১৭ বছরের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবা উচিত নয়। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে।
‎
শুক্রবার (৪ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার রহমতখালী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
‎
মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরুদণ্ডহীন রেখে গেছে। ভঙ্গুর অর্থনীতি বর্তমানে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন কার্যক্রমের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কিছুটা সময় সাপেক্ষ। কিছু কিছু ক্ষেত্রে উন্নয়নের সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে।
‎
এ্যানি চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ২০ হাজার কিলোমিটার নদী এবং খাল খনন ও পুনঃখনন শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পদ্মা ব্যারেজের কাজ সহসাই শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান।
‎
এসময় জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST