২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুনঃ   বাগমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। একই পদে দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল টিউবওয়েল প্রতীক, শ্রমিক লীগ নেতা শামীম ফিরোজ তালা প্রতীক ও মোসাব্বের সরকার জিন্নাহ টিয়া প্রতীক পেয়েছেন।

এছাড়াও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ফুটবল প্রতীক ও সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম কলস পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা- ‘প্রস্তুত হ রাজাকার’

এদিকে, প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রতীক সম্বলিত ব্যানার ফেস্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দোয়া কামনা করেছেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামানিক জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ২০ মে মধ্যরাতে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST