২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে এক গৃহস্থের গোয়ালঘর হতে ৩টি গরু চুরি হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী নামুপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়ির গোয়াল ঘর হতে এই গরুগুলো চুরি হয়।

এই ঘটনায় গরুর মালিক নুরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দুর্গাপুর থানার জরুরি দায়িত্বে থাকা পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   বিয়ের প্রলোভনে ধর্ষণ, তরুণী গর্ভবতী হতেই পালিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

তোফাজ্জল হোসেন জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে গরু তিনটিকে খড়কুটো খাওয়ার পর বাইরে থেকে ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রাখি। এরপর সাড়ে ১২ টার দিকে ঘুমাতে যায়।

আমার বাবা প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দিকে তাকায় গিয়ে দেখে গোয়ালে গরু নেই।

আমার গোয়ালে একটি বড় গাভী, একটি বাছুর, একটি বড় এঁড়ে । যাদের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এই ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। থানার ওসি স্যার আমাকে ডেকে নিয়ে বিস্তারিত জেনে নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ   নগরীতে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে প্রাইভেট কার ভাঙচুর, থানায় অভিযোগ

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির অভিযোগটি জরুরি দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে ফরওয়ার্ড করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

২

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

৩

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

৪

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

৫

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

৬

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১০

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১১

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১৩

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১৬

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

১৭

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

১৯

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

২০

Design & Developed by: BD IT HOST