১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযানে ৫টি ভেকু নিস্ক্রিয়, ব্যাটারি জব্দ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নুর তানজু।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নুর তানজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার কিসমতগনকৈর ইউনিয়নের উজানখলসি পূর্বপাড়া এলাকায়। এ সময় অবৈধ পুকুর খননে ব্যবহৃত ৫টি ভেকু (খননযন্ত্র) নিস্ক্রিয় করা হয় এবং সেগুলোর ব্যাটারি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নাটোরে নদী দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত-৩ ৫টি মোটরসাইকেল ভাঙচুর

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লাইলা নুর তানজু বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ   ‘বিআরইবি’র দুর্নীতির ফলে শতভাগ বিদ্যুৎসেবা দেওয়া সম্ভব হচ্ছে না’

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে পুকুর খননের ফলে কৃষিজমি নষ্ট হওয়া, জলাবদ্ধতা সৃষ্টি এবং পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব অনিয়ম রোধে প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST