১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুই দফা দাবিতে ছাত্রদলের ফের অবস্থান

স্টাফ রিপোর্টার : প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার এবং ছাত্রদলের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

অবস্থান কর্মসূচিতে রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, “আমরা ছাত্রদল সবসময় চেষ্টা করি গতানুগতিক ধারার বাইরে রাজনীতি করতে। আমরা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করি৷ প্রথম বর্ষের অনেকেই আমাদের অনুরোধ করেছে যেন তারা রাকসুতে ভোটাধিকার পায় এটা আমরা নিশ্চিত করি৷ সে কারণেই আমাদের এই আন্দোলন। এখানে আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই। একই দাবিতে আজ আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি।”

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল যে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমাদের নারী কর্মীদেরকে ছাড় দেয়নি গতকাল। তারাও হেনস্তার শিকার হয়েছে। প্রশাসনকে এই ঘটনার দায় স্বীকার করতে হবে। আর আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। দাবি মেনে নিলেই আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করবো। এছাড়া এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।” অভিযোগ এসেছে, গতকাল রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালনের সময় ছাত্রদলের কয়েকজন নারী কর্মীরা হেনস্তার শিকার হন।

আরও পড়ুনঃ   রাবিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের উল্লাসে মিষ্টি বিতরণ

রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি সাবিহা আলম মুন্নি বলেন, “গতকাল আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এরপর হঠাৎ একদল শিক্ষার্থী এসে আক্রমণাত্মক ভঙ্গিতে আমাদের সাথে তর্ক করতে থাকে। এক পর্যায়ে আমরা তাদের সাথে কথা বলতে গেলে এক নারী কর্মীর হিজাব ছিড়ে ফেলে যা সেফটিপিন দিয়ে আটকানো ছিলো। একপর্যায়ে আমাদের অন্যান্য নারী কর্মীদের সাথেও ধ্বস্তাধস্তি শুরু করে।”

আরও পড়ুনঃ   দ্রুত নির্বাচন দেওয়া উচিত: মির্জা ফখরুল

এবিষয়ে রাকসু নির্বাচন কমিশনের একাধিক সদস্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন ধরেননি।

তবে বিশ্ববিদ্যালয় উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, “এটা নিয়ে আজ সকালে আমি নির্বাচন কমিশনারের সাথে বসেছি। এক্ষেত্রে নির্ধারিত তারিখ (২৫ সেপ্টেম্বর) রেখেই কোনোভাবে করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে।”

চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য বলেন, এখনো এবিষয়ে আলোচনা চলমান রয়েছে।

উল্লেখ্য, গতকাল প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও, ভাঙচুর ও পরবর্তীতে তালাবদ্ধ করেন রাবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা, মেহেদী সজীবসহ আরো কিছু সাধারণ শিক্ষার্থীরা তালা ভাঙতে উপস্থিত হয়৷ পরবর্তীতে শিবিরের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হয়। এসময় ধ্বস্তাধ্বস্তির ঘটনায় প্রায় ৭ জনের মতো আহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

১০

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

১১

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

১২

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১৩

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১৬

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৭

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৯

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

২০

Design & Developed by: BD IT HOST