২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক : লেবানন জানিয়েছে, ইসরাইলি হামলায় বুধবার দক্ষিণে দুইজন নিহত হয়েছে। ইসরাইল বলেছে তারা হিজবুল্লাহ কর্মীদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছিল। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সাথে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সর্বশেষ এই হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে এএফপি জানায়, টায়ার অঞ্চলের আইন বাল শহরে একটি ‘ইসরাইলি শত্রু ড্রোন’ একটি গাড়িতে আঘাত করলে এতে একজন নিহত হয়। পরে আরো জানায়, সীমান্তের কাছে ইয়াতের এলাকায় পৃথক হামলায় ‘একজন নিহত ও অপর এক আহত হয়েছে’।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের বাহিনী টায়ার এলাকায় একজন হিজবুল্লাহ কর্মীকে আঘাত করেছে। এই অঞ্চলে সুনির্দিষ্ট ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য তাকে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের জন্য দায়ী করা হয়। ইসরাইলি সেনাবাহিনী আরো বলেছে, তারা ইয়াতের এলাকায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন কমান্ডারকে হত্যা করেছে।

আরও পড়ুনঃ   লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের নতুন হামলায় নিহত অন্তত ৩০

ইয়াতেরের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের সময় একজন ক্ষতিগ্রস্ত তার বাড়ির ধ্বংসাবশেষ সরাতে বুলডোজার ব্যবহার করা এক ব্যক্তি হামলায় নিহত হয়েছেন।

লেবাননে ইসরাইলি হামলার এটি ছিল টানা তৃতীয় দিন।

নভেম্বরে হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতা বন্ধ করার লক্ষ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল তার উত্তর প্রতিবেশীর ওপর অভিযান চালিয়েছে।

যুদ্ধবিরতির অধীনে, হিজবুল্লাহকে লেবাননের লিটানি নদীর উত্তরে তার যোদ্ধাদের ফিরিয়ে নিতে এবং দক্ষিণে অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে বলা হয়।

ইসরাইল লেবানন থেকে তার সমস্ত বাহিনী প্রত্যাহার করতে বলেছিল। তবে তারা পাঁচটি এলাকায় সৈন্য রেখেছিল যা তারা ‘কৌশলগত’ বলে মনে করে।

আরও পড়ুনঃ   রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

ইসরাইলি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার সাথে সাথে দক্ষিণে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেখানে হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের ভিত্তিতে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ লেবাননে একমাত্র লেবাননের সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষীদের অস্ত্র বহন করার এবং সমস্ত অ-রাষ্ট্রীয় গোষ্ঠীর নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়।

ইসরাইলকে আক্রমণ বন্ধ করতে এবং অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করতে চাপ দেয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে লেবানন।

মঙ্গলবার, মার্কিন উপ-মধ্যপ্রাচ্য দূত মরগান ওর্টাগাস বলেছেন, যুদ্ধের পর হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের এখনও ‘আরও কিছু’ করার আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

১

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

২

ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

৩

রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

৪

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

৫

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ

৬

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

৭

বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

৮

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষকবৃন্দের সাক্ষাৎ

৯

চাপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে পরিত্যাক্ত মাদক উদ্ধার

১০

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১১

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১২

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের দণ্ড

১৪

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

১৫

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

১৬

রাজশাহীতে কম্পিউটার,সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক

১৭

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

মেধা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST