২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তিন বছর আগেই বিয়ের খবর প্রকাশ্যে আনি : তমালিকা

অনলাইন ডেস্ক : একসময়ের অভিনেত্রী ও মডেল তমালিকা কর্মকার। থিয়েটার, নাটকে তার অভিনয়ের জন্য পেয়েছিলেন দর্শক খ্যাতি। কিন্তু শোবিজের এই চাকচিক্য ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হন অভিনেত্রী; পাঁচ বছর ধরে সে দেশের নিউ জার্সিতে বসবাস করছেন।

তমালিকা যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখনই গুঞ্জন ওঠে- বিয়ে করে সংসারী হয়েছেন এই অভিনেত্রী। সত্যিকার অর্থে তমালিকা সেখানে বিয়ের পিঁড়িতে বসলেও বিষয়টি শুরুর দিকে ছিল গোপন। শুধু তমালিকার পরিবার পরিজন ছাড়া আর কেউ তেমন জানতেন না অভিনেত্রীর বিবাহের বিষয়টি।

সামাজিক মাধ্যমে এমনিতে বেশ সরব তমালিকা কর্মকার। বছর তিনেক আগে এক ফেসবুক পোস্টে স্বামী প্রভিনের সঙ্গে ছবি প্রকাশ করে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন নিজেদেরকে। প্রতিবছরই রীতিমতো নিজেদের এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তমালিকা। এবারও তাই করেছিলেন অভিনেত্রী; গত সোমবার স্বামী প্রভিনের সঙ্গে একটি ছবি ভাগ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ   হিন্দিতে কথা বলতে নারাজ কাজল, মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নে

কিন্তু তমালিকার অনুরাগীদের অনেকেই তার বিয়ের সময়, অবস্থান নিয়ে কিছুই জানতেন না। এর ফলে একরকম বিভ্রান্তিতে পড়ে যান অনেকে। তাদের একাংশ মনে করেন নতুন করে বিয়ের পিড়িতে বসেছেন তিনি, নয়তো বিয়ের খবর এবারই প্রথম প্রকাশ করলেন!

অনুরাগীদের সেই জল্পনায় এবার রীতিমতো জল ঢাললেন তিনি। তিন বছর আগে পোস্ট করা বিবাহবার্ষিকীর পোস্ট ও ছবি শেয়ার করে তমালিকা জানালেন, আমি আমার বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলাম ৩ বছর আগে। আর প্রতিবছরই তাকে শুভেচ্ছা জানাই। এটিই প্রথম নয়।

আরও পড়ুনঃ   প্রেমিকা ঐন্দ্রিলার জন্য কেনাকাটা করেই পকেট ফাঁকা অঙ্কুশের

তবে কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তা প্রসঙ্গে কিছু বলেননি তমালিকা।

উল্লেখ্য, তমালিকা মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার পর প্রভিনের সঙ্গে সম্পর্ক শুরু হয় অভিনেত্রীর। দেশে থাকতে তমালিকা নাট্যজগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯২ সালে মামুনুর রশীদ রচিত এবং আরণ্যক নাট্যদল প্রযোজিত ‘পাথর’ নাটকের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এছাড়াও ‘ইবলিশ’, ‘জয়জয়ন্তী’, ‘খেলা খেলা’, ‘ওরা কোডম আলী’ সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন তমালিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST