৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই তরুণরা হবে স্বনির্ভর- আবুল কালাম আজাদ

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় পবা উপজেলার হরিপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন অধ্যাপক আবুল কালাম আজাদ- গণধ্বনি প্রতিদিন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দাড়িপাল্লার প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনী গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ‘আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে তরুণদের হাত ধরে। তরুণদের নেতৃত্বেই জুলাই অভ্যুত্থান হয়েছে। তাই শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দেশ গড়ার দক্ষ কারিগরে পরিণত করা হবে।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় পবা উপজেলার হরিপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, ‘বেকার ভাতা দিয়ে নয়—মর্যাদা ও যোগ্যতার সঙ্গে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তরুণদের শক্তিকে কাজে লাগিয়েই স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। এই লক্ষ্য অর্জনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।’
গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহের কথা তুলে ধরে অধ্যাপক আবুল কালাম আজাদ আরও বলেন, ‘জনগণের প্রার্থী হিসেবে যেখানেই যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ক্লিন ইমেজের একজন মানুষ হিসেবে জনগণ আমাকেই ভোট দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। কৃষক তার জমিতে ফসল ফলাবে, শ্রমিক পাবে শ্রমের ন্যায্য মূল্য। কেউ হাত পাতবে না—কেবল কাজের সুযোগ থাকবে। মা–বোনেরা ঘরে ও বাইরে নিরাপদে চলাফেরা করবে, আর সকল শিশুর শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র।
এদিন তিনি পবা উপজেলার নবগঙ্গা কাঁঠালবাড়িয়া ও হরিপুর বাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। দুপুরের পর কাটাখালী ইউনিয়ন ও হরিয়ান ইউনিয়নেও গণসংযোগ চালান তিনি।
গণসংযোগের শেষ পর্যায়ে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি বাছাইয়ের বিষয় নয়। এটি ন্যায় ও অন্যায়, সত্য ও মিথ্যার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধারের সুযোগ পাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST