৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তরুণদের মাঝে যে জাগরণ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে-চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, এখন তরুণদের মাঝে যে জাগরণ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। আমাদের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তারা আগে কখনো বিপথগামী হয়নি আগামীতেও হবেনা।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়াস্থ দৃষ্টিনন্দন পার্কে জেলা তথ্য অফিস আয়োজিত তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যুগেযুগে তরুণদের বিজয় অর্জনের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, তরুণ ভাইয়েরা আমাদের জন্য বারেবারে বিজয় অর্জন করে দিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান,৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র গণ-আন্দোলন এবং সর্বশেষ ২৪’র যে বিপ্লব সব আন্দোলনেই নেতৃত্ব দিয়েছে আমাদের তরুণ ভাইয়েরা। কাজেই তাদের সাথেই এই বিজয় কথাটি যায়। বিজয়ের যে উচ্ছ্বাস, সেটিকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সেজন্য সরকার প্রায় ৫২ দিনব্যাপী তারুণ্যের উৎসব বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ   নাটোরে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তিনি বলেন, এই তরুণরাই আমাদের দেশ বদলাবে। তরুণদেরকে জাগ্রত করতে পারলেই আমাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করা সম্ভব। তাই তারুণ্যের উৎসবে আমাদের তরুণদের উচ্ছ্বাস দেখতে চাই।

দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে রেমিটেন্স অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, তরুণদেরকে নিয়ে আমাদের অনেক কর্মপরিকল্পনা আছে। দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের কোনো বিকল্প নেই। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এবং টিটিসি এই দুইটি প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি ও তরুণদের জন্য অনেক বড় ভূমিকা রেখে চলেছে। চাঁপাইনবাবগঞ্জ বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণ করছে। এ সকল প্রতিষ্ঠান থেকে সনদ অর্জন করে তরুণরা দেশের বাইরে যাচ্ছে এবং অনেক রেমিটেন্স অর্জন করছে। শুধু চাঁপাইনবাবগঞ্জে না,সারাদেশে যদি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারি এবং তরুণ ভাইদেরকে কাজ দিতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ বদলাবে সমাজ বদলাবে। মাদকের ভয়বহতা ও ব্যাপক বিস্তার রোধের বিভিন্নদিক তুলে ধরে তরুণ সমাজকে মাদক ও নেশামুক্ত সুস্থ সমাজ বিনির্মাণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও মেডিকেল অফিসারকো-অর্ডিনেটরডা. মো. ইনজামাম উল হক।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্প কলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো: শাহাদৎ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুর রাহিমসহ সমন¦য়কবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST