১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ।

‎পিন্টু আলী, চারঘাট : ‎ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া এলাকায় গণসচেতনতা ও গণঅংশগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নিমপাড়া ইউনিয়নের খালেদা জিয়া স্মৃতি যুব সংঘ। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
‎
‎নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।”
‎
‎অনুষ্ঠানে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাব্বির হোসেন মুকুট বলেন, “ডেঙ্গু এখন আর শুধু শহরের সমস্যা নয়, এটি গ্রামেও ছড়িয়ে পড়েছে। আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। নিজেদের বাসাবাড়ি, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খালেদা জিয়া স্মৃতি যুব সংঘের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এই কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ   গণসংবর্ধনাস্থলের পথে তারেক রহমান

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

২

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৪

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৫

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৬

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

৮

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১২

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৩

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৪

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৫

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৬

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৭

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১৮

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৯

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST