৩০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ডা. কাজেম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী রাজশাহীর চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক লাউঞ্জে বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরামের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. গোলাম কাজেম আলীর মৃত্যুর দুই বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা বলেন, ‘এই হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং বিগত সরকারের মদদে সংঘটিত।’

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

আরও পড়ুনঃ   ম্যাচ নয়, যেন প্রতিবাদের মঞ্চ, হালান্ডের রেকর্ডময় হ্যাটট্রিকে উড়ে গেল ইসরায়েল

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘তৎকালীন সরকার নির্বাচনের ঠিক আগে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের ভয় দেখাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এর বিচার হয়নি।’ বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত বিচার না হলে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণাও আসতে পারে।

সংবাদ সম্মেলনে এবং মানববন্ধনে ডা. মশিউর রহমান, ডা. জাহাঙ্গীর আলম, ডা. এম মুর্শেদ, ডা. এ এস এম আব্দুল্লাহ এবং ডা. গোলাম রব্বানীসহ শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   লালবসবুজ পতাকা অ্যান্টার্কটিকা মহাদেশে: ভ্রমণ বহরে রাজশাহীর দুই ভাই

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মহানগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা ডা. গোলাম কাজেম আলীর পথরোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST