১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মোদি, মনোনয়ন জমা আজ

ভারতে চলছে লোকসভা নির্বাচন। সাত দফার নির্বাচনের মধ্যে ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনেই টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদি।

আর সেই লক্ষ্যে মঙ্গলবার ১৪ মে বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন তিনি। ভারতের ক্ষমতাসীন এই প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বারাণসীতে পৌঁছেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য উত্তর প্রদেশের বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন আজ। এই নির্বাচনী এলাকা থেকেই তৃতীয় মেয়াদে জয়ী হতে চাইছেন তিনি।

এদিকে মনোনয়নপত্র দাখিল করার এক দিন আগে প্রধানমন্ত্রী মোদি সোমবার ৬ কিলোমিটার দীর্ঘ রোডশো করেছেন। আর সেই রোড শো থেকে আবারও ক্ষমতায় গেলে শহরের সামগ্রিক উন্নয়নের জন্য আরও অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মোদি লিখেছেন, ‘আমি অভিভূত এবং আবেগপ্রবণ! তোমার স্নেহের ছায়ায় কীভাবে ১০ বছর কেটে গেল তা আমি বুঝতেও পারিনি। আমি বলেছিলাম, মা গঙ্গা আমাকে ডেকেছিল। আজ মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া হ্যায় (আজ মা গঙ্গা আমাকে কোলে নিয়ে নিয়েছেন)।’

আরও পড়ুনঃ   ৭০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মনোনয়ন পেশের আগে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদির। সোমবার বিকেলেই তিনি বারাণসী পৌঁছে যান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি রোড শোতেও অংশ নেন তিনি।

এরপর মঙ্গলবার সকাল থেকে শুরু করেন মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি। সাড়ে নয়টার দিকে দশাশ্বমেধ ঘাটে গিয়ে পুজা দেন মোদি। এদিন সকালেই কাশীর স্মৃতি বিজড়িত একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, ‘কাশীর সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য। সেটা ভাষায় বর্ণনা করা যায় না।’

দশাশ্বমেধ ঘাট থেকে বিখ্যাত কাল ভৈরবের মন্দিরে যাবেন মোদি। সকাল সোয়া দশটায় সেখানে পুজা দিয়ে এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গেছে, পৌনে এগারোটার দিকে শুরু হবে এই বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ এনডিএ দলগুলোর প্রধানরা।

আরও পড়ুনঃ   জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো: পুলিশ স্টেশনে আগুন, নিহত ২

এছাড়াও একঝাঁক মুখ্যমন্ত্রী থাকবেন মোদির বৈঠকে। বিহারের নীতীশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন। সকলকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দেবেন মোদি। বেলা ১১টা ৪০ মিনিটে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এই আসন থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন মোদি। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ ফের নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামছেন তিনি।

অবশ্য গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে মুসলিমদের টার্গেট করেছেন। গত রোববার পশ্চিমবঙ্গে প্রচারে গিয়েও হিন্দু-মুসলিম বিভাজনের তাস খেলেছেন। নিশানা করেছেন মুসলিমদের। কিন্তু নিজের নির্বাচনী আসনের রোড-শো’তে ‘সবকা সাথ’ বার্তা দিতে ভোলেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৩

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

৪

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৫

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৭

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৮

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৯

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

১০

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

১১

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১২

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৩

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৫

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৭

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৮

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৯

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST