১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

জাল টাকায় কোরবানির গরু বিক্রি করা বৃদ্ধকে ওমরাহ করাতে চান অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। যেখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্না করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম রইস উদ্দিন। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা তিনি। এবারের কোরবানির পশুর হাটে নিজের লালন-পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশে।

এরপর ৫ জুন বৃহস্পতিবার ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন তিনি। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। সেটা পরে টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিকে বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেন। যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

আরও পড়ুনঃ   অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইতোমধ্যেই সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগীতায় রইস উদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন। যে কারণে অপু বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরাহ করার যাবতীয় খরচ তিনি বহন করবেন।

এ বিষয়ে অপু বিশ্বাসের ভাষ্য, ‘ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম। যেখানে জানতে পারলাম, তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। ওনারা তো খুব গরীব মানুষ। একটা গরু বিক্রির জন্য দূর-দুরান্ত থেকে আসেন। বিষয়টি আমার চোখে পড়ার পরই তার খোঁজ করতে শুরু করলাম। তখন দেখলাম, একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে। এবং তারাই আমাকে জানালো, চাচার গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে।‘

আরও পড়ুনঃ   লিভ-ইনের পর গোপন বিয়ে, বিচ্ছেদ চেয়ে টাকা দাবি অভিনেত্রীর

‘এরপরে সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো, চাচার ইচ্ছে তিনি ওমরাহ করতে চান। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, তার ওমরাহ পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরাহ না করতে চান, তাহলে তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিব। যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন, বা প্রয়োজনীয় কাজে লাগতে পারবেন।’

অপু বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST