৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

জন্মদিনে সৌন্দর্যের রহস্য জানালেন মমতাজ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের লোকগানের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। যাকে বলা হয় বাংলা ফোক গানের সম্রাজ্ঞী। গ্রাম-শহর পার করে মমতাজের জনপ্রিয়তা ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও।

গানের পাশাপাশি রাজনীতিতেও ব্যাপক সক্রিয় মমতাজ। ছিলেন সংসদ সদস্য। গান ও রাজনীতি দুটোই সমানতালে সামলে চলেন তিনি। গেল রোববার ছিল এই গায়িকার জন্মদিন। ব্যস্ততার মধ্যেই কেটেছে বিশেষ এই দিনটি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মমতাজ। সেখানে বেশ কিছু কনসার্টে অংশগ্রহণ করছেন তিনি। নিজের জন্মদিন যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন এই শিল্পী।

মমতাজ জানান, জন্মদিনে ঘরোয়া আয়োজনে কেক কাটেন তিনি। এসময় তার সঙ্গে ছিল বরেণ্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, নীলিমা শশীসহ অনেকে। তাদের সঙ্গে বেশ কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   ৭ বছর ধরে ফেসবুক ব্যবহার করেন না সারিকা

যেখানে মমতাজ বলেছেন, ‘জন্মদিনটা এত পুরোনো হয়ে গেছে ফেসবুক না থাকলে হয়তো ভুলেই যেতাম। ধন্যবাদ সবাইকে, যারা এদিনটি মনে রেখে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

সবশেষ নিজের রূপের রহস্যও জানিয়েছেন এই গায়িকা। ভক্তদের দিয়েছেন টোটকা। মমতাজ বলেন, ‘মন সুন্দর রাখলে ৬৩ বছর বয়সেও আমার মতো সুন্দর ও সুস্থ থাকবেন।’

জানা গেছে, গেল ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফোক গানের এই শিল্পী। বর্তমানে দেশটিতে আয়োজিত বিভিন্ন স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। ফিরবেন চলতি মাসের শেষ দিকে।

আরও পড়ুনঃ   মনিরের পরিবারের পাশে দাঁড়ান শাকিব, বাস্তবের নায়ক হয়ে উঠুন

উল্লেখ্য, ১৯৭৪ সালের ৫ মে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন মমতাজ। তার বাবা মধু বয়াতিও গান করতেন। তার কাছেই মমতাজের গানের হাতেখড়ি। পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আবদুর রশীদ সরকারের কাছে গানের তালিম নেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৭০০ শতাধিক গানের রেকর্ড করেছেন মমতাজ। পাশাপাশি তিনবার জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST