১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা-ছেলের সম্পর্কের এক জটিল দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। জানতে চেয়েছেন, কন্যাসন্তানের ক্ষেত্রে সম্পর্ক সহজ হলেও, একটি নির্দিষ্ট বয়সের পর কেন পুত্রসন্তানের সঙ্গে বাবার সম্পর্কে এক অদ্ভুত নীরবতা এবং অভিমানের স্রোত তৈরি হয়।

সোহিনী জানান, তার দেখা বহু ছেলে বন্ধুর ক্ষেত্রেই বাবার সঙ্গে সম্পর্ক খুব বেশি খোলামেলা নয়। কোনো ঝামেলা বা বিরোধ না থাকলেও দুজনের মধ্যে এক ধরনের নীরবতা থাকে। বাবার কথায় ছেলের অস্বস্তি হলেও সে তা সরাসরি বলতে পারে না; ফলে সম্পর্ক ধীরে ধীরে দূরত্বের দিকে যায়।

আরও পড়ুনঃ   ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন মোনালি

নিজের ছেলেবন্ধুদের পরিবারের অভিজ্ঞতা জানিয়ে সোহিনী বলেন, ‘আমার বেশিরভাগ ছেলেবন্ধুদের ক্ষেত্রে দেখেছি, তাদের বাবার সঙ্গে খুব একটা বনিবনা নেই, যতটা মায়ের সঙ্গে বনিবনা। বাবার সঙ্গে অদ্ভূত এক কী একটা ক্ল্যাশ করে। একটা নির্দিষ্ট সময়ের পর বাবার সঙ্গে সেই বন্ধুত্বটা আর তৈরি হয় না। বাবাও নিজের মতো গুমরে থাকে। ছেলেকে কিছু একটা বলে দিল, সেটা হয়তো ছেলের পছন্দ হল না। পছন্দ যে হল না সেটাও ছেলে বাবাকে বলতে পারে না।’

আরও পড়ুনঃ   জামিন পেলেন বিচার চেয়ে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী রূপা

সোহিনীর মতে, এই পরিবর্তনের কারণ স্পষ্ট নয়। তবে বড় হয়ে ছেলে যখন বাবার ভূমিকায় আসে, তখন শৈশবে দেখা বাবার আচরণ বা প্রত্যাশা হয়তো অজান্তেই প্রভাব ফেলে সম্পর্কের ওপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

২

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৩

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৪

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৫

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৬

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৭

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৮

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৯

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১০

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১১

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৩

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৪

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৫

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৭

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৯

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

২০

Design & Developed by: BD IT HOST