২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

চীনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক : জুনিয়র এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রইলো। গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত আসরে স্বাগতিক ওমানের বিপক্ষে টাইব্রেকারে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই ৪-২ গোলে চীনকে হারিয়েছে তারা।

জুনিয়র এএইচএফ কাপ মূলত জুনিয়র এশিয়া কাপের বাছাই। এশিয়ার হকিতে পিছিয়ে থাকা দেশগুলো এতে অংশ নেয়। বাংলাদেশ বরাবরই এই টুর্নামেন্টে ফাইনাল খেলেই জুনিয়র এশিয়া কাপ নিশ্চিত করে। এশিয়া কাপে ভারত, পাকিস্তান, কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে আর শেষ পর্যন্ত লড়াই করতে পারে না।

গ্রুপ পর্ব ও সেমিফাইনালে বাংলাদেশ বেশ সহজেই জিতেছিল। আজ ফাইনালে অবশ্য চীনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে। প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২২-২৭ মিনিটের মধ্যে বাংলাদেশ তিন গোল আদায় করে। হাসান দু’টি ফিল্ড গোল ও আমিরুল পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ৩-০ গোলের লিড এনে দেন।

আরও পড়ুনঃ   পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে চীন দারুণভাবে খেলায় ফেরে। ৩৩ মিনিটে চীনের জিয়া লং ফিল্ড গোল করেন। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চেন আরেকটি গোল করলে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে। চীনে সমতা আনার আগেই ৫৩ মিনিটে জয় ফিল্ড গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-২ করেন। ম্যাচের বাকি সাত মিনিট আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি স্পর্শ করে।

আরও পড়ুনঃ   বাউবি উপাচার্য এর এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ কাউন্সিল-এর সদস্য পদ লাভ

সিঙ্গাপুরে নারী ও পুরুষ এক সঙ্গে জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্ট হয়েছে। পুরুষ বিভাগে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন-রানার্স আপ সেমিফাইনাল খেলেছে। এরপর দুই বিজয়ী সেমিফাইনালিস্ট ফাইনালে উঠেছিল। নারী বিভাগে মাত্র সাত দল হওয়ায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। বাংলাদেশ নারী দল ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে দ্বিতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

হকি ফেডারেশন অনেক প্রতিবন্ধকতার মধ্যে দুই দলকে সিঙ্গাপুরে টুর্নামেন্ট খেলতে পাঠিয়েছে। সিঙ্গাপুরেও বাংলাদেশের দুই দল অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। শত সমস্যা দূরে ঠেলে শেষ পর্যন্ত দুই দলই সফল হয়ে দেশে ফিরছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST