৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আরও একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুরে খিলগাঁও দক্ষিণ সিগন্যালে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম ডিউটিরত ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আনোয়ার হোসেন ব্যক্তিগত গাড়ি নিয়ে সিগন্যালে আটকে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি কনস্টেবল রবিউলকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ করেন। এ সময় পুলিশ সদস্য প্রতিবাদ করলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন তিনি।

আরও পড়ুনঃ   ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, পরে বিকেল ৩টার দিকে ডা. আনোয়ার হোসেন ১০-১২ জনকে নিয়ে ৬-৭টি মোটরসাইকেলে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় এগিয়ে আসা এএসআই রবিউল হাসানকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে করণীয় নিয়ে রাজশাহীতে সেমিনার

এ ঘটনায় কনস্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর ডা. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ মোস্তাফিজুর রহমান বাবুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST