১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয় গরু চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় পাঁচজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে পাচারের সময় তিনটি গরু ও দুইটি ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়।

রোববার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান।

এর আগে, শনিবার (১৭ আগস্ট) সকালে তাদের আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে আজ এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

আরও পড়ুনঃ   সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে

আটক ভারতীয় চোরাকারবারিরা হলেন- ভারতের মুর্শিদাবাদ এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে মো. আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল হলদারের ছেলে রনি মহালদার (১৭) এবং মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বাংলাদেশি জলসীমায় টহল দেওয়া বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আরও পড়ুনঃ   পূর্বাচলে স্ত্রীকে নৃশংসভাবে পুড়িয়ে মারে স্বামী

তিনি আরও বলেন, চোরাকারবারিদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়াসহ আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। প্রতিপক্ষ বিএসএফকে প্রতিবাদলিপি দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST