১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঘুষ চাইলে হাত ভেঙে দেওয়া হবে এমন বাংলাদেশ চাই : শফিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের শীর্ষ ১১ জন নেতৃবৃন্দসহ শত শত সহকর্মীকে খুন করা হয়েছে। বিচারের নামে জনগণকে ধোঁকা দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। সেগুলো বিচারিক খুন। এভাবে আমরা আমাদের শত শত নেতাকর্মীকে হারিয়েছি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শরকরবাটী হেফজুল উলুম ফায়েজা খানম আলিম মাদরাসায় জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে শেষ করে দিতে চেয়েছিল। দুনিয়াদারি কোনো সংগঠন হলে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের শুরু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আমদের সাথে আল্লাহ ছিলেন। এখনো আছেন।

আরও পড়ুনঃ   মুসল্লিদের সাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনু

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে মানুষ মনে করতো না। দেশের মানুষের সেবা করার বদলে তারা হয়েছিল দেশের মালিক। সেবক হতে পারেনি। বিগত দিনে কোরআনের মাহফিলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাফসির মাহফিল থেকে বক্তাদের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। এগুলো আমরা ঘৃণা করি।

জামায়াতের আমির বলেন, সারাদিন সারাদেশে ছিনতাই, গুম, খুনসহ বিভিন্ন অপকর্মের খবর আমরা পত্রপত্রিকায় দেখি। কিন্তু জামায়াতে ইসলামীর ২ কোটি ৪২ লাখ রেজিস্টার সদস্য এসব কাজে কারও নাম আসেনি। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। মালিক আর শ্রমিক ভাই ভাই হয়ে কাজ করবে। আমরা এমন বাংলাদেশ চাই। দেশের সরকারি-বেরসরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ চাইতে পারবে না। ঘুষ চাইলে তাদের হাত ভেঙে দেওয়া হবে। আমরা এমন বাংলাদেশ চাই। দেশের প্রত্যেকটি নাগরিক দেশের জন্য কল্যাণকামী।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন

এ সময় কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST