৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঘাটতি ছিল এনআইডি সিস্টেমে : ইসি সচিব

অনলাইন ডেস্ক : আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সিস্টেমে ঘাটতি ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, এই ঘাটতিগুলো আমরা ধীরে ধীরে ডেভেলপ করছি। এগুলোই সংস্কার হচ্ছে বলে জানান তিনি

সোমবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনলাইন বৈঠকপূর্ব ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

২০১৫ সালে ভোটার হওয়ার পর সম্প্রতি এক ব্যক্তি পুনরায় ভোটার হতে পেরেছেন-এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কর্মকর্তারা ফিঙ্গার প্রিন্ট ওলট-পালটের কথা বলেন, বাম হাতের জায়গায় ডান হাত ব্যবহার করার কথা বলেন। এ সময় সচিব বলেন, বাম হাত ডান হাতের বিষয় তো পরে। পায়ের আঙুল দিয়েও নাকি ভোটার হচ্ছে। পায়ের আঙুল দিয়েও ভোটার হয়। ফিঙ্গার প্রিন্ট যেখানে নেওয়া হচ্ছে, সেই জায়গা সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি। আমরা এই সিস্টেমে যেহেতু ঘাটতি ছিল এগুলোই ধীরে ধীরে ডেভেলপ করছি। এগুলোই তো হলো সংস্কার করা।

আরও পড়ুনঃ   ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

যে কর্মকর্তা এগুলো করছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে শফিউল আজিম বলেন, আমার লোক যদি ভুল করে থাকে, তাহলে ব্যক্তির কাছে ক্ষমতা চাইতে হবে। যদি কোথাও গাফিলতি হয় জানাবেন

আরও পড়ুনঃ   প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ

রোহিঙ্গা ভোটার ঠেকাতে করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গা ভোটারের জন্য আমরা অফিসার নিয়োগ করেছি। তাদের ভোটার করার ক্ষেত্রে যেই জড়িত থাকবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দুদক থেকে অভিযোগ এসেছে। তদন্ত চলছে।

একজনের আঙুলের ছাপ অন্যজনের সঙ্গে মিলে গেলে সমাধান পেতে মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীকে ইসিতে আসতে হয়, এ বিষয়ে ইসির উদ্যোগ জানতে চাইলে সচিব বলেন, এখন থেকে আর ঢাকায় আসতে হবে না। উপজেলা কার্যালয়েই সমাধান পাওয়া যাবে। বিষয়টি ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। মাঠেই সেবা পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST