৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঘরে ফিরেই জ্বলে উঠেছে সিলেট

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। যেখানে ব্যর্থ ছিল তারা। এবার ঘরের মাঠে ফিরে প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন স্ট্রাইকার্স ব্যাটাররা। টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন রনি তালুকদার। তাছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে ৫০ রান।

আরও পড়ুনঃ   ৪৬ রানে অলআউট হয়ে নতুন লজ্জায় ডুবল ভারত

ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও জজ মান্সির ব্যাটে দারুণ শুরু পায় সিলেট। ১২ বলে ১৮ রান করে মান্সি সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি।

মান্সি ফেরার পরও রানের গতিতে ভাটা পড়েনি। তিনে নেমে রনির সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩২ বলে ৫৪ রান করেছেন মান্সি। আর জাকিরের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৫০ রান।

এদিন চার নম্বরে ব্যাট করতে নামেন পল স্টার্লিং। ব্যাটিং পজিশন বদল করেও সুবিধা করতে পারেননি এই আইরিশ ব্যাটার। ১৬ বল খেলে ১৬ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

আরও পড়ুনঃ   ২০৩৫ সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানির পরীক্ষামূলক ব্যবহার হবে

তবে মিডল অর্ডারে সিলেটের রানের গতি ঠিক রেখেছেন অ্যারন জোন্স। এক চার আর ৪ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৮ রান করেছেন তিনি। শেষদিকে উইকেটে এসে রীতিমতো ঝড় তোলেন জাকের আলি। ৫ বল খেলে ৩ ছক্কায় অপরাজিত ২০ রান করেন তিনি। লোকাল বয়ের ক্যামিওতে সিলেটের রানও দুইশ স্পর্শ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST