৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার এড়াতে ৮ তলা থেকে অন্য ভবনে লাফ দিলেন যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক : পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আট তলা ভবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্য ভবনে লাফ দেন যুবলীগ নেতা। তারপরও গ্রেপ্তার এড়াতে পারেননি তিনি।

বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৯টি হত্যাসহ ২০টি মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি, তলিয়েছে ৪০৮ হেক্টর ফসলি জমি

জানা গেছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন জেলা যুবলীগের এই নেতা। মঙ্গলবার তিনি বাড়িতেই আছেন-এমন খবর পেয়ে রাত ১২টার দিকে সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এ সময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আট তলা ভবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্য ভবনে লাফ দেন। তারপরও গ্রেপ্তার এড়াতে পারেননি। সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ তিন ঘণ্টার যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   পেশাজীবি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মহানগর জামায়াতের ইফতার

সদর থানার ওসি জানান, আগের ৬টি হত্যাসহ ১৩টি মামলা ছাড়াও তার বিরুদ্ধে ৫ আগষ্টের পর আরও ৩টি হত্যাসহ সাতটি মামলা করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ২০টি।

তিনি আরও জানান, আলহাজ শেখ নিজের বাড়িতেই আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে টের পেয়ে আটতলা বাসা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST