২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১ নং গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। এ সময় তিনি গোবিন্দপাড়া ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ করার আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার। পরে পারদামনাস মসজিদ চত্বরে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সভায় ডাঃ আব্দুল বারী সরদার বলেন, গোবিন্দপাড়া ইউনিয়নের মানুষের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ পর্যায়ক্রমে করা হবে। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

আরও পড়ুনঃ   বাড়ি ফিরেছেন জয়, একমাত্র ছেলেকে পেয়ে আনন্দের সীমা নেই মা-বাবার

তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। গোবিন্দপাড়ার যেসব এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশের উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতেও উদ্যোগ নেওয়া হবে।

এমপি আরও বলেন, গোবিন্দপাড়াবাসীর প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। এ জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

আরও পড়ুনঃ   শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, নায়েবে আমীর ইব্রাহীম হোসেন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ডাঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রশিদ, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST