২৪ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। অভিযানে গ্রেফতার হয়েছে এক মাদক কারবারী।

আজ রোববার ভোর রাতে গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার মাদক কারবারীর নাম শিশু শেখ (২১)। তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ   গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদাসহ ৩ জনকে অব্যাহতি

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ গ্রামের মিশু শেখ (২১) প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য তার বাড়িতে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোর রাত ৫টার দিকে মিশু শেখের বাড়ি ঘেরাও করে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মিশু শেখসহ তার সহযোগি পালানোর চেষ্টা করলে র‌্যাব মিশুকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাড়ির ভেতর খড়ের গাদার মধ্যে হেরোইন রয়েছে। তার দেয়া তথ্যে র‌্যাব তল্লাশী চালিয়ে ১ কেজি ৬শ’ ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

১

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

২

ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

৩

রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

৪

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

৫

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ

৬

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

৭

বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

৮

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষকবৃন্দের সাক্ষাৎ

৯

চাপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে পরিত্যাক্ত মাদক উদ্ধার

১০

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১১

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১২

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের দণ্ড

১৪

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

১৫

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

১৬

রাজশাহীতে কম্পিউটার,সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক

১৭

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

মেধা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST