২ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

রবিবার (২ আগস্ট) সকাল ১০টায় ‘সচেতন নাগরিক সমাজ, রাজাবাড়ী হাট’-এর ব্যানারে রাজাবাড়ীহাটে এই কর্মসূচি পালন করা হয়।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সাবেদুল (৩৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার রাজাবাড়ী হাটে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

রবিবার (২ আগস্ট) সকাল ১০টায় ‘সচেতন নাগরিক সমাজ, রাজাবাড়ী হাট’-এর ব্যানারে রাজাবাড়ীহাটে এই কর্মসূচি পালন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফের সভাপতিত্বে এবং ছাত্রনেতা বেদারউদ্দীন বিদ্যুতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম পিয়ারুল, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক নাসিরউদ্দীন বাবু, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গোদাগাড়ীর সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস, দেওপাড়া ইউপি সদস্য আব্দুল বাকী, সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান, আল আমিন, সমাজসেবক রবিউল ইসলাম তুহিন এবং সমাজসেবক আবু মুশা ক্রম। মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন নিহত সাবেদুলের বাবা কামাল হোসেন ও মা আবিদা বেগম।

আরও পড়ুনঃ   অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেদুলকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ মৃত্যু বা দুর্ঘটনা নয়। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল রহস্য উন্মোচন করে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ   নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে প্রকাশ্যে কুপিয়ে জখম মামলায় কোয়েলসহ ৯ জন কারাগারে

কান্নাজড়িত কণ্ঠে নিহত সাবেদুলের বাবা কামাল হোসেন ও মা আবিদা বেগম বলেন, “আমার নিরপরাধ ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই, সঠিক বিচার চাই। প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের বুক খালি করার পেছনের অপরাধীদের যেন একটি দিনও ছাড় দেওয়া না হয়।”

উল্লেখ্য, গত ২৬শে জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের সামনে, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে সাবেদুলের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST