১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গণধর্ষণের পর ব্ল্যাকমেইল করা চক্রের তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : গণধর্ষণের পর ভিডিও ধারণ করে পরবর্তী সময়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে ব্ল্যাকমেইল করা কুখ্যাত এক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. মাসুম (২৫), মো.শরীফ (২৩) ও মো. ইস্রাফিল (২২)। শুক্রবার যাত্রাবাড়ীর ফলবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মিলন

অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ধর্ষণসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অ্যাপের মাধ্যমে নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তী সময়ে ধারণ করা ভিডিও পরিবারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে পরবর্তীতে তাদের চাহিদা মোতাবেক বিভিন্ন সময়ে আবার ধর্ষণ করে এবং বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। মাসুম এ পর্যন্ত ১৬টি ঘটনার কথা স্বীকার করেছেন। কোনো ভুক্তভোগী এসব ঘটনায় অভিযোগ না করায় গ্রেপ্তাররা এতোদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

২

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৩

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৪

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৫

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৬

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৮

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৯

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১০

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১২

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৩

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৪

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৫

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৬

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৭

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৮

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৯

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

২০

Design & Developed by: BD IT HOST