১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসে সহিংসতা : ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

অনলাইন ডেস্ক : শিক্ষাঙ্গনে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই শিক্ষার্থীরা ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) পড়াশোনা করতেন।

কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় শিলচর এনআইটিতে পড়তে গিয়েছিলেন এই ৫ বাংলাদেশি শিক্ষার্থী। সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী ও শিলচর এনআইটি শিলচর ক্যাম্পাস সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। সেই সংঘাতে ব্যাপক সহিংসতা চালায় এই ৫ শিক্ষার্থী। রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে তারা চতুর্থ বা শেষ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হামলায় শেষ বর্ষের বেশ কয়েক জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুনঃ   ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাচ্ছে ইসরায়েল

আহত শিক্ষার্থীদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (এসএমসিএইচ) ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলা করার সময় ওই ৫ শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিল।

এনাআইটি শিলচর ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ২ সেমিস্টার অর্থাৎ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে তাদেরকে ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ঈদে প্রকাশ্যে এলেন তালেবান প্রধান আখুন্দজাদা

বহিষ্কারের এই এক বছর যেন তারা ভারতে অবস্থান করতে না পারেন, সেজন্য তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST