৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার সঙ্গে একফ্রেমে ঋতাভরী, কীসের ইঙ্গিত দিলেন

অনলাইন ডেস্ক : চলতি মাসের ৮ অক্টোবর ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি।

ছবি মুক্তির আগে দর্শকের কাছে উপহার হিসেবে আসছে একের পর এক ছবির গান। ননিচোরা দাস বাউলের কণ্ঠে ছবির গান ‘শিমুল পলাশ’ বাহবা পেয়েছে এ আর রহমানের থেকেও। এই গানে শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে নতুন দাম্পত্য উদযাপনে।

আরও পড়ুনঃ   অতীতের স্মৃতি হাতড়ে কাটছে সময় বুবলীর

শুধু গান মুক্তিই নয়, শহরজুড়ে চলছে ছবির প্রচারও। কখনও টলিপাড়ার তারকাদের বাড়িতে কখনও আবার পূজা প্যান্ডেলে ঘুরে চলছে জোরকদমে প্রচারের কাজ। এর মাঝেই সোজা মুম্বাই পাড়ি দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

এমনকি বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে একফ্রেমে ধরাও দিলেন। একটি নামজাদা সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন ঋতাভরী ও ক্যাটরিনা।

আরও পড়ুনঃ   ৫০ নাকি ৫২— বিতর্কের মাঝে বয়স জানিয়ে পোস্ট মালাইকার

সেই সংস্থার কর্ণধারের বাড়িতে নবরাত্রির পূজায় আমন্ত্রিত ছিলেন তারা। সেখানেই ক্যাটরিনার সঙ্গে দেখা হয় ঋতাভরীর। সেই মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

অন্যদিকে ছবির গান ‘আজ সারা বেলা’য় রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। গানে এই জুটির কেমিষ্ট্রি বেশ সাড়া জাগিয়েছেন দর্শকমহলে, অনুপম রায়ের কথায় এবং সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST