১৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কোক স্টুডিও বাংলার নতুন চমক জয়া আহসান!

অনলাইন ডেস্ক : কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হচ্ছে আজ ১৩ এপ্রিল থেকে। গত দুই সিজনের সাফল্যের পথ ধরে সারা বাংলাদেশ ও পৃথিবী থেকে ১৮০ জনের বেশি সুরকার ও শিল্পীকে নিয়ে নতুন এই সিজনের যাত্রা শুরু হচ্ছে।

তৃতীয় সিজনে থাকবে বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশিত নানা ধরনের মোট ১১টি গান। প্রথম দুই সিজনের মতোই এই সিজনেও মিউজিক কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব।

সংগীত প্রযোজক হিসেবে তার সঙ্গে আরো থাকবেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ এবং অন্যরা। তবে এবারের সিজনে বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেত্রী জয়া আহসান!

ঈদের দিন (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রমোতে একঝলক দেখা গেছে দুই বাংলার অভিনয়ের দেবীকে। যেখানে তিনি ‘গান গাই আমার মন রে বোঝাই’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন, তা-ও আবার কোক স্টুডিওর সুসজ্জিত সেটে। তবে কোক স্টুডিওতে জয়ার ভূমিকা কী, সে বিষয়টি এখনই অজানাই রয়ে গেছে।

আরও পড়ুনঃ   সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন তার ভাই

এবারের কোনো গানে তিনি কণ্ঠ দেবেন নাকি বরাবরের মতো অভিনয়ে মুগ্ধতা ছড়াবেন, তা জানতে কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের।

এর আগে কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮০ জনের বেশি শিল্পী, সুরকার নিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে। এতে মোট ১১টি গান থাকছে। এর মধ্যে নতুন চমক হিসেবে পাওয়া যাবে সংগীত তারকা হাবিব ওয়াহিদের গান। এ ছাড়া গেল আসরের মতো এবারও থাকছে ব্যান্ড ‘মেঘদল’র একটি গান।

আরও পড়ুনঃ   অভ্যুত্থানের পর ‘হতাশ’ বাঁধন

তৃতীয় সিজন নিয়ে আয়োজনটির মিউজিক কিউরেটর অর্ণব বলেন, “দারুণ কিছু গান নিয়ে, দেশীয় সংস্কৃতি উদযাপন করতে আরো একবার হাজির হয়েছি আমরা। এই সিজনে আমরা গান ও স্টোরিটেলিংয়ের ক্ষেত্রে আরো নতুনত্ব আনার চেষ্টা করেছি, যা উদ্ভাবন ও সৃজনশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরো ফুটিয়ে তুলবে। ট্র্যাডিশনাল থেকে আধুনিক সুর, সব কিছু মিলিয়ে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন হয়ে উঠবে শৈল্পিক বৈচিত্র্য ও সৃষ্টিশীলতা প্রকাশের এক অনন্য প্ল্যাটফরম।’

এবারের কোক স্টুডিও বাংলার ভিডিও নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও আদনান আল রাজীব। গানগুলো ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পটিফাইতে শোনা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST